শুক্রবার, ২০২৬ অক্টোবর ১৬ | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত রোগীর মাকে দিয়ে পরিষ্কার করানো হলো হাসপাতালের নোংরা মেঝে মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯ নাচানাচি করতে গিয়ে অটোবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ১৫, ০৪:৩১ অপরাহ্ন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকার নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক (১৭) উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি চায়ের দোকানে বসেছিল এমদাদুল।

এসময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইস মারতে গেলে এমদাদুল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর পড়ে গেলে হাতের কাছে থাকা লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে নাইস। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় এমদাদুল।

পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।